স্ত্রীর মৃত্যুশোকে আত্মঘাতী স্বামী

0
259
ছবি সৌজন্যে : নিজস্ব
স্ত্রীর মৃত্যুশোকে সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত নগেন্দ্রনগর এলাকায়। মৃতের নাম স্বপন বিশ্বাস।
বয়স আনুমানিক ৫০ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে স্বপন-র স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি। নেশায় আসক্ত হয়ে পড়েন বলেও জানিয়েছে পরিবার। বাড়িতে কারও সঙ্গে বিশেষ কথা বলতেন না। মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন, আসতেন অনেক রাতে। এরই মধ্যে শুক্রবার রাতে পরিবারের কাছে খবর আসে স্বপন-র দেহ দ্বিজেন্দ্র সেতুর নিচে জলঙ্গিতে ভাসতে দেখা গিয়েছে।
খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।