গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Nadia স্বামীর হাতে খুন স্ত্রী ও দিদা, গ্রেফতার অভিযুক্ত

    স্বামীর হাতে খুন স্ত্রী ও দিদা, গ্রেফতার অভিযুক্ত

    0
    354

    স্ত্রী ও স্ত্রীয়ের দিদাকে খুন করার ঘটনায় ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কালীগঞ্জ থানার পলাশী স্টেশন এলাকায় থাকতেন সারথী হালদার। ওই বৃদ্ধার নাতনি ও তার স্বামী দিল্লিতে কাজ করতেন।

    কিছুদিন আগে তারা পলাশীতে দিদিমার বাড়িতে এসেছিলেন। পারিবারিক অশান্তির কারণে বৃহস্পতিবার  অভিযুক্ত ব্যক্তি স্ত্রী ও তার দিদিমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম অবস্থায় আক্রান্তদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে।

    এরপরেই অভিযুক্ত দীনেশ হালদারকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ।

    ছবি  সৌজন্যে : নিজস্ব