তৃণমূল নেত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করল স্বামী

0
245
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূল নেত্রীকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগে আটক করা হয়েছে স্বামীকে। ঘটনায় শোরগোল পড়েছে মালদার ভগবানপুরে।
অভিযোগ স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা বছর ৩৮-র বিলকিস বিবিকে খুন করেছে তাঁর স্বামী মোস্তাফিজুর রহমান। অভিযোগ বাড়ির পাশে বিয়ে করে আসা পিসতুতো শ্যালিকার সঙ্গে পরকিয়ায় জড়িয়েছিলেন মোস্তাফিজুর। তিনমাস আগে পিসতুতো শ্যালিকাকে নিয়ে ভিনরাজ্যেও গিয়েছিলেন। সেখানে বিয়েও করেন বলে অভিযোগ। পরিবারের দাবি দ্বিতীয় স্ত্রীকে অন্যত্র রেখে বাড়ি ফিরে প্রথম স্ত্রীর ওপর অত্যাচার শুরু করেন।
সোমবার রাতে বিলকিস ঘুমিয়ে পড়লে বালিশ চাপা দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এরপরেই অভিযুক্ত মোস্তাফিজুরকে আটক করেছে পুলিশ ।