
রাজধানী দিল্লিতে এক মহিলা-সহ তিন নাবালকের দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই মহিলা এবং তিন নাবালককে ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মহিলার স্বামীই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ৷ ঘটনার পরপরই ওই মহিলার স্বামী পলাতক ৷ দিল্লি পুলিশ জানিয়েছে, খবর পেয়ে স্থানীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । ঘরের ভিতর থেকে চারজনের দেহ উদ্ধার করা হয়েছে । প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, ধারালো অস্ত্র দিয়ে এই হত্যাগুলি করা হয়েছে ।
পুলিশ ঘটনাস্থল সিল করে দিয়েছে ৷ পাশাপাশি ফরেনসিক দল এসেও তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে ।
