স্ত্রীকে গলাকেটে খুন করে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা স্বামীর

0
214
ছবি সৌজন্যে : নিজস্ব

রিষড়ার ভাড়াবাড়িতে স্ত্রীকে খুন করে পালিয়েছিলেন, দুপুরে স্বামী দীপঙ্কর সরকার মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

রিষড়ার ৩ নম্বর গভঃ কলোনি প্রাথমিক স্কুলের পাশে বছর ৩২-র মনিকা সরকার তাঁর ৬ বছরের মেয়েকে নিয়ে ভাড়ায় থাকতেন। স্বামী দীপঙ্কর সরকার দিল্লিতে থাকেন। শুক্রবার রিষড়ার বাড়িতে ফিরেছিলেন দীপঙ্কর। প্রতিবেশীদের দাবি শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। শনিবার সকালে বাড়ি থেকে গলাকাটা অবস্থায় মনিকার দেহ মেলে। খাটে পাশেই শুয়েছিল ৬ বছরের মেয়ে। কিন্তু ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না স্বামীর। এরপর দুপুরে খবর যায় বেলগাছিয়া মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন দীপঙ্কর।

মনিকার বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন দীপঙ্কর। সেই কারণে অশান্তির জেরে খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।