মেঝেয় পড়ে রক্তাক্ত স্ত্রী, পলাতক স্বামী

0
150
ছবি সৌজন্যে : নিজস্ব
পারিবারিক বিবাদে স্ত্রীকে কুপিয়ে খুন করে পালালো স্বামী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মগরাহাটে। জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের চাঁদপুরে বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়েছিল সুস্মিতা মণ্ডলের দেহ।
ঘটনার পর থেকেই খোঁজ নেই স্বামী গোপীনাথের। পুলিশের প্রাথমিক অনুমান স্ত্রীকে খুন করে পালিয়েছে স্বামী। তবে ঠিক কি কারণে খুন তা স্পষ্ট না হলেও পরিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করে থাকতে পারেন বলে মনে করছেন মৃতের আত্মীয় এবং স্থানীয়রা।
গোপীনাথের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।