গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment শেফালীর মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বামী 

    শেফালীর মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বামী 

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বলিউডের কাঁটা লাগা গার্ল হিসেবে পরিচিত শেফালী জারিওয়ালা। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুকে ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল।

    যার মধ্যে কিছু মন্তব্যে বলা হয় যে, ইনজেকশনের কারণে নায়িকার মৃত্যু হয়েছিল। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুলেছেন তার স্বামী পরাগ ত্যাগী। তার মতে এই দাবিগুলো মিথ্যা। পরাগ প্রশ্ন তুলেছেন, ফর্সা হওয়ার জন্য শেফালির ইনজেকশনের প্রয়োজন ছিল কী? এক সাক্ষাৎকারে পরাগ বলেছেন, ‘আমরা সব কিছুই খাই।শেফালি মারা যাওয়ার আগের দিনও আমরা চাইনিজ খাবার খেয়েছিলাম। আমাদের না খেয়ে থাকার কী দরকার? শেফালি তো বেশ ফিট ছিল।না খেয়ে থাকলে মুখ ফ্যাকাশে হয়ে যায়।কিন্তু নিজের বয়স ধরে রাখার জন্য কি ইনজেকশন নিতেন শেফালি? কারণ এই নিয়ে একটা সময় বেশ আলোচনা হয়েছিল। এই দাবির প্রসঙ্গে পরাগ বলেছেন, শেফালির আরও ফর্সা চামড়ার কী দরকার ছিল? দয়া করে বলুন, কোন ধরনের ইনজেকশন বয়স ধরে রাখতে সাহায্য করে। যদি তা আজও সত্যি হতো, তাহলে রতন টাটা এখনও বেঁচে থাকতেন।পরাগ জানিয়েছেন, শেফালীর মৃত্যু কেবল লেখা ছিল। তার আত্মা এখনও পরাগের সঙ্গেই আছে। তিনি বলেছেন, বন্ধুরা, গুঞ্জন ছড়াবেন না দয়া করে।এরপর পরাগ তার পোষা কুকুর সিম্বার কথাও বলেছেন। তিনি বলেছেন, এমন এক আবেগঘন মুহূর্তে সিম্বা তার অবলম্বন ছিল। পরাগ আরও জানিয়েছেন,তিনি কখনো কল্পনাও করতে পারেননি সিম্বা তার এত বড় অবলম্বন হয়ে উঠবে।উল্লেখ্য, মাত্র ৪২ বছর বয়সে ২০২৫ সালের ২৭ জুন মারা যান শেফালী জারিওয়ালা।হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে একাধিক গণমাধ্যম জানিয়েছিল ওই সময়। এর আগে অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।অন্যদিকে,২০০২ সালে ইন্ডি পপ গান কাঁটা লাগা’র রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালী। সত্তরের দশকের হিন্দি সিনেমা সমৃদ্ধি’র গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয়। এরপর কাঁটা লাগা গার্ল নামে পরিচিতি পান তিনি।বলিউডে ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ,মুঝসে শাদি করোগি সিনেমাতে। সব মিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালী। ব্যক্তিগত জীবনে ২০০২ সালে তার প্রথম বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি। ২০০৯ সালে তিনি স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন এবং বিচ্ছেদ ঘটে।

    পরে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০১৪ সালে বিয়ে করেন শেফালী। দুজন মিলে অংশ নিয়েছিলেন জনপ্রিয় রিয়েলিটি শো নাচ বালিয়ে ৫-এ।