স্ত্রীকে খুন করে আরামবাগ থানায় আত্মসমর্পণ স্বামীর

0
390
ছবি সৌজন্যে : নিজস্ব

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। ঘটনার খবর জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির আরামবাগের সালেপুরের দাসপাড়ায় জানা গিয়েছে বছর ১৫ আগে ঋতু দাসকে বিয়ে করেছিলেন অভিযুক্ত অভিজিৎ দাস।

তাদের দুই সন্তানও রয়েছে। রবিবার সকালে আরামবাগ থানায় গিয়ে অভিজিৎ জানিয়েছেন তাঁর স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করেছেন। এরপরেই সালেপুরের দাসপাড়ার বাড়ি থেকে ঋতু দাসের দেহ উদ্ধার করে পুলিশ। অভিজিতের মা জানিয়েছেন তাঁর ছেলে একটি সোনার দোকানে কাজ করতেন। বউমা অন্য যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় রোজ অশান্তি হত। শনিবার রাতে অশান্তি চরমে ওঠে।

তার পরেই সম্ভবত স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে থাকতে পারে অভিজিৎ দম্পতির বড় ছেলেও জানিয়েছে রাতে মা- বাবার সঙ্গে ঝগড়া হচ্ছিল। খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।