গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home North 24Pgs ৩০ টাকা নিয়ে ঝামেলায় স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর

    ৩০ টাকা নিয়ে ঝামেলায় স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর

    0
    52
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ৩০ টাকা নিয়ে ঝামেলায় স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘটনায় শোরগোল পড়েছে। জানা গিয়েছে মঙ্গলবার ভোরে টাকা নিয়ে দম্পতির মধ্যে ঝামেলা বাধে।

    তখনই রাগের মাথায় খুন করে ফেলেছেন বলে জানিয়েছেন রবিউল ইসলাম। তাঁর দাবি অনেকদিন ধরেই স্ত্রী রুবিয়া সুলতানার কাছে রাখা টাকা ফেরত চাইছিলেন। কিন্তু রুবিয়া টাকা ফেরত দিচ্ছিলেন না। এই নিয়ে অশান্তি চলছিল। মঙ্গলবার ওই টাকা থেকে ৩০ টাকা চাইতেই আপত্তি জানায় স্ত্রী।

    এরপরেই ঝামেলার মধ্যে রাগের মাথায় তাঁকে খুন করে ফেলেছেন বলে দাবি করেছেন রবিউল। টাকা নিয়ে অশান্তি না এর পিছনে অন্য কারণ রয়েছে সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।