
হাতমুখ বেঁধে কোদাল দিয়ে কুপিয়ে, হাঁসুয়া দিয়ে কোপের পর কোপ মেরে নৃশংস ভাবে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে স্ত্রী ও সৎ ছেলের বিরুদ্ধে।
এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদার ইংরেজবাজারে। এরপর থানায় গিয়ে আর্তসমর্পণ করেছে স্ত্রী এবং সৎ ছেলে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি যদুভূষণ দাস। পুলিশ এই ঘটনায় তার স্ত্রী দয়া দাস এবং তার সৎ ছেলে বিক্রম মণ্ডলকে গ্রেফতার করেছে। জন্য গিয়েছে, রবিবার রাতে সৎ ছেলে এবং মা মিলে স্ত্রীকে নৃশংসভাবে খুন করে। প্রথমে হাত-পা বেঁধে ব্যাপক মারধর করা হয়। এরপর কোদাল এবং হাঁসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয়। এরপর রক্তাক্ত দেহ টেনে হিঁচড়ে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়।
সোমবার সকালে ইংরেজবাজার থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী ও পুত্র। পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কি কারণে এই খুন তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।








