মার্কিন জাহাজে হামলা হুথিদের! দাবি ওড়াল ট্রাম্প প্রশাসন

0
82
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইয়েমেন প্রত্যাঘাত শুরু করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। লোহিত সাগরে মার্কিন জাহাজে তারা হামলা চালিয়েছে  বলে দাবি করেছে ওই গোষ্ঠী। যদিও আমেরিকা এই দাবি অস্বীকার করেছে। হুথিদের বক্তব্য, তারা আমেরিকার বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ক্ষেপনাস্ত্রের মাধ্যমে আঘাত করেছে। ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি।

ইয়েমেন হামলা না থামানো হলে মার্কিন জাহাজগুলিতেও হামলা চলবে বলে হুঁশিযারি দিয়েছে  সশস্ত্র গোষ্ঠী। তাদের নেতা আব্দুল মালিক আল-হুথি জানিয়েছেন, আমেরিকা যদি আগ্রাসন চালিয়ে  যায় , তাহলে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে  দেওয়া  হবে। অন্যদিকে আমেরিকার হামলায় ইয়েমেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে  ৫৩।