গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Entertainment আল্লু অর্জুন ফেঁসে যাচ্ছেন

    আল্লু অর্জুন ফেঁসে যাচ্ছেন

    0
    190
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দক্ষিনের সুপারস্টার আল্লু অর্জুন পুষ্পা টু নিয়ে একের পর এক বিতর্কে রীতিমতো টালটামাল।সিনেমাটির মুক্তির দিন প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলা ফ্যানের মৃত্যুর জেরে ব্যাপক আলোচনায় অভিনেতা। একরাত জেলও খাটতে হয়েছে তাকে। 

    তবে এবার আরও বিপাকে আল্লু অর্জুন।এদিকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে দক্ষিণী সুপারস্টারের জুবিলি হিলসের বাড়িতে ভাঙচুর করে উন্মত্ত জনতা। আল্লু অর্জুন সম্পর্কে তেলেঙ্গানার বিধানসভায় হইচই হয়েছে।নাম প্রকাশ না করেই সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের আকবরউদ্দিন ওয়াইসি। তার দাবি, পদপিষ্ট মহিলার মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, এবার সিনেমা হিট।এবার পুলিশের বিবৃতিও যাচ্ছে অর্জুনের বিপক্ষে।রিপোর্ট অনুসারে, সম্প্রতি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছিলেন,পুলিশের অনুমতি ছাড়াই পুষ্পা টু’র প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। শুধু তাই নয়, পদপিষ্টের ঘটনার পরও তিনি প্রেক্ষাগৃহ থেকে বের হতে চাইছিলেন না।পুলিশকেই বাধ্য হয়ে দক্ষিণী সুপারস্টারকে থিয়েটার থেকে বের করে আনতে হয়।পদপিষ্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর দাবিতেই একপ্রকার নিজেদের অবস্থান রাখলো হায়দরাবাদ পুলিশ।পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে আনা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, আল্লুকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে প্রেক্ষাগৃহ থেকে বের করছে পুলিশ। এর আগে অভিনেতা পুলিশের জেরায় দাবি করেছিলেন, ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিনি ওই হল ছেড়ে বেরিয়ে গিয়েছেন।

    তবে ওই ভিডিও অনুযায়ী, সেদিন মাঝরাত অবধি ঘটনাস্থলেই ছিলেন আল্লু অর্জুন। বারবার পুলিশের অনুরোধ সত্ত্বেও তিনি বের হতে চাননি।