
কলকাতা পারেনি, কবে দেখাল হায়দরাবাদ। বিশৃঙ্খলার আঁচে এরাজ্যের মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘরিয়ে ফিরতে হয়েছে, কিন্তু তার কয়েকঘণ্টা পরেই হায়দরাবাদে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলে দর্শকদের মন জয় করে নিলেন নিওনেল মেসি।
শনিবার দুপুরে ফুটবলের রাজপুত্র হায়দরাবাদে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মেসিভক্তরা। এরপর রাজীব গান্ধী আন্তজাতিক স্টেডিয়ামে ঢুকতেই মেসি মেসি গর্জনে ফেটে পড়ে। স্টেডিয়ামে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবস্ত রেড্ডি ছাড়াও ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
মেসির প্রতিপক্ষ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত। মুখ্যমন্ত্রীর দলকে মেসি গোল দিতেই হাততালিতে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। আর এদিনেই কলকাতার ছবিটা ছিলো পুরো আলাদা। যুবভারতী স্টেডিয়াম কার্যত ফুটবল ভুলে রণভূমিতে পরিণত হয়েছিল।
