গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk কাশ্মীরে ধরাশায়ী মেহবুবার পিডিপি, হার স্বীকার  

    কাশ্মীরে ধরাশায়ী মেহবুবার পিডিপি, হার স্বীকার  

    0
    122

    জম্মু-কাশ্মীরে কার্যত মুছে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিডিপি। উপত্যকায় কংগ্রেস ও এনসির জোটের জয়ের ইঙ্গিত মিলতেই হার স্বীকার করে নিয়েছেন মেহবুবা

    মুফতির কন্যা ইলতিজা মুফতি। এবার কাশ্মীরের শ্রীগুফওয়াড়া-বিজবেহরা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন ইলতিজা মুফতি। শেষ তিনবার এই কেন্দ্রে সহজ জয় হাসিল করেছিল পিডিপি। ফলে পিডিপির লিস্টে নিরাপদ কেন্দ্র হিসেবেই এখানে দাড়িয়েছিলেন ইলতিজা মুফতি। তবে সময় বদলেছে ১০ বছর পর জম্মু-কাশ্মীরের পটভূমিও পরিবর্তন হয়েছে। মঙ্গলবার ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই এই কেন্দ্রে পিছিয়ে থাকতে দেখা যায় পিডিপিকে। পরিস্থিতি নিজের পক্ষে নেই বুঝে গণনা শেষের আগেই হার স্বীকার করে নেন মেহবুবা মুফতির কন্যা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জনগণের রায় তিনি মেনে নিয়েছেন। বিজবেহরা অঞ্চলের মানুষের কাছ থেকে তিনি যে ভালবাসা এবং স্নেহ পেয়েছেন তা মনের মণিকোঠায় থাকবে চিরকাল। পাশাপাশি পিডিপির সকল কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ। যারা এই প্রচারে কঠোর পরিশ্রম করেছেন। তবে শুধু বিজবেহরা নয়, জম্মু-কাশ্মীরে সামগ্রিকভাবে অত্যন্ত খারাপ অবস্থা পিডিপির। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে পিডিপি যেখানে ২৮টি আসন পেয়ে সরকার গঠন করেছিল, এবার মাত্র ৪টি আসন পেয়েছে তারা।