গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle মুখে ব্রণ হচ্ছে?

    মুখে ব্রণ হচ্ছে?

    0
    54
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বর্তমান সময়ের অন্যতম সাধারণ ত্বকের সমস্যা হলো ব্রণ। কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক-সব বয়সীদের মাঝেই এ সমস্যা দেখা যায়। 

    ধুলো বালি, হরমোনের পরিবর্তন, অনিয়মিত জীবনযাপন কিংবা ভুল প্রসাধনী ব্যবহারের কারণে মুখে ব্রণ হতে পারে। তবে কিছু সচেতনতা ও ঘরোয়া যত্নেই ব্রণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।বিশেষজ্ঞদের মতে, ত্বকের তেলগ্রন্থি থেকে অতিরিক্ত তেল নিঃসরণ, মৃত কোষ জমে থাকা এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে ব্রণ হয়। এছাড়া অতিরিক্ত মেকআপ, স্ট্রেস এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও এর জন্য দায়ী।এই অবস্থায়,সমাধানের উপায় হিসাবে,নিয়মিত মুখ পরিষ্কার রাখুন। দিনে অন্তত দুইবার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। এতে ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর হয়।সেইসঙ্গে তেলযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন, অয়েল-ফ্রি ও নন-কমেডোজেনিক পণ্য ব্যবহার করলে ব্রণ কম হয়।ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করুন,মধু ও দারুচিনি মিশিয়ে মুখে লাগাতে পারেন নিমপাতা বেটে ব্যবহার করলে জীবাণু কমে অ্যালোভেরা জেল ত্বক ঠান্ডা রাখে ও ব্রণ কমাতে সাহায্য করে।পাশাপাশি,পর্যাপ্ত জল পান করুন, প্রতিদিন ৮-১০ গ্লাস জল পান করলে শরীরের বিষাক্ত উপাদান বের হয়ে যায়, ত্বক থাকে সতেজ।সঙ্গে,স্বাস্থ্যকর খাবার খান। তেল-ঝাল কমিয়ে শাকসবজি, ফলমূল ও প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে ব্রণ কমতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্যকর খাবার খেতে হবে।মাথায় রাখতে হবে,ব্রণ খোঁটালে দাগ হয়ে যেতে পারে এবং সংক্রমণ বাড়ে।

     ব্রণ পুরোপুরি এড়ানো না গেলেও সঠিক যত্নে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।যদি ব্রণ দীর্ঘদিন ধরে থাকে বা ব্যথাযুক্ত হয়ে ওঠে, তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।