
ছাব্বিশের ভোটের আগে ডিজিটাল মাধ্যমে নিজেদের প্রচার আরও জোরালো করতে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নতুন কর্মসূচির সূচনা করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। যাঁরা নাম নথিভুক্ত করবেন তাদের যোদ্ধা হিসেবেই হিবেই নথিভুক্ত করা হবে।
নাম, ফোন নম্বর, জেলা এবং বিধানসভা কেন্দ্রের নাম জানাতে হবে। মূলত তরুণ সমাজকে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। বাংলার ডিজিটাল যোদ্ধা একটি জনশক্তিনির্ভর, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন। পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন বাংলার কৃষ্টি, সংস্কৃতি ঐতিহ্য পরিচয়কে রক্ষা করা, সত্যকে প্রতিষ্ঠা করা এর মূলক লক্ষ্য বলে জানিয়েছেন। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগদান করে বাংলার ভবিষ্যৎকে শক্তিশালী করার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁরা যোদ্ধা হবেন, তাঁদের এক একজনকে সেনা বলে অভিবিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে কোনও বাঙালিই পায়নি তৃণমূল যে ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহাদের সংসদে পাঠাতে হয়েছে। প্রশ্ন তুলেছে বিজেপি।
দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার এই ক্যাম্পেনে সবাইকে যুক্ত হতে বলে এলাকায় এলাকায় দুর্দশা, হিংসা, অত্যাগরের ভিডিও পাঠাতে বলেছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচির মাধ্যমে ডিজিটাল তোলাবাজি করবে তৃণমূল।






