গভীর ষড়যন্ত্র, জল ছাড়া নিয়ে ডিভিসিকে দুষলেন মুখ্যমন্ত্রী

0
129
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

দক্ষিণবঙ্গ যখন প্রবল বন্যায় বিপর্যস্ত, তখন ডিভিসির জল ছাড়ার পদ্ধতি একেবারে অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং পশ্চিমবঙ্গ-বিরোধী।

এক্স পোস্টে এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ডিভিসির বন্যা নিয়ন্ত্রণ আবারও পশ্চিমবঙ্গে ডুবিয়ে দিয়েছে। এবারের ব্যর্থতা শুধু নজিরবিহীনই নয়, উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেছেন, চলতি বছরের জুন-জুলাই মাসে ডিভিসি থেকে ছাড়া হয়েছে ৫০ হাজার ২৮৭ লক্ষ কিউবিক মিটার জল, যেখানে ২০২৪ সালে এই পরিমাণ ছিল ৪ হাজার ৫৩৫ লক্ষ কিউবিক মিটার। অর্থাৎ, ১১ গুণ বেশি জল ছাড়া হয়েছে গত বছরের তুলনায়, আর ২০২৩ সালের তুলনায় তা ৩০ গুণ বেশি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এটা কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা সম্পূর্ণভাবে একটি ম্যান-মেড বা মানুষের তৈরি বিপর্যয়। দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটা একেবারে পরিকল্পিত চেষ্টা।

মুখ্যমন্ত্রী দাবি করেন, এত বিপুল জল ছাড়ার ফলে একাধিক জেলা প্লাবিত হয়েছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, বহু বাঁধ ও রাস্তা ভেঙে গিয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন।