‘চাইলে জামা-কাপড় খুলে পিটুনি’ অভিষেককে দিলীপ

0
12
ছবি সৌজন্যে : নিজস্ব
চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারেন। ২১-র মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে হুঁশিয়ারির এইভাবেই পাল্টা দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, দিন পালটেছে।
তাই তৃণমূল কংগ্রেসের নেতারা এখনও ঘুরে বেড়াচ্ছেন। বিজেপির সঙ্গে গত ১৫ বছর ধরে যা করেছে, তিনি কিছুই করেননি পাল্টা। তবে, চাইলে জামা কাপড় খুলে রাস্তায় মারতে পারতেন। এখনও চাইলে পারেন। এরপর দিলীপ আরও বলেছেন, আগের দিলীপ আর এই দিলীপ এক নয়।
সংযম দেখাচ্ছে ভুলে যাবেন না। দিলীপের কথায়, বিজেপি কাউকে মেরেছে বা আটকেছে বলে তিনি শোনেননি। নিজেদের দূর্বলতাকে ঢাকতে তৃণমূল কংগ্রেস এসব রটাচ্ছে।