গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment রাশমিকার ছুটির দিন কাটে চোখের জলে

    রাশমিকার ছুটির দিন কাটে চোখের জলে

    0
    188
    ছবি সৌজন্যে :ফেসবুক

    পুষ্পা ছবির পর থেকে রাশমিকা মান্দানার ক্যারিয়ারে যেন লেগেছে সাফল্যের ঝড়। অ্যানিম্যাল, পুষ্পা টু, ছাভা একের পর এক হিট ছবির নায়িকা তিনি। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে একাকিত্ব। ছুটির দিনে আরও বেশি করে কুড়ে খায় এই দক্ষিণী অভিনেত্রীকে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনের কথা শেয়ার করে নিয়েছেন রাশমিকা।জানিয়েছেন, ছুটির দিনে প্রায়ই কেঁদে ফেলেন তিনি। কারণ পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হারাচ্ছেন বারবার। বিশেষ করে তার ১৩ বছর বয়সী ছোট বোনকে খুব মিস করেন তিনি।অভিনেত্রীর কথায়, ছোট বোন কখন এত বড় হয়ে গেল, বুঝতেই পারেন নি। তাঁর উচ্চতার কাছাকাছি চলে এসেছে এখন। কিন্তু ওর বড় হয়ে ওঠার পুরো সফরটাই মিস করেছেন। গত আট বছরে কাজ করতে করতেই সময় কেটে গেছে।তিনি আরও বলেছেন, গত দেড় বছরে একবারও বাড়ি যেতে পারেননি। বন্ধুদের সঙ্গেও আর দেখা হয় না। আগে অন্তত বন্ধুরা কোনো পরিকল্পনা করলে তাঁকে জানাত। এখন সেটা পর্যন্ত করে না।

    মনে হয়, জীবনের অনেক কিছুই ফসকে যাচ্ছে হাত থেকে।তবে বলা হচ্ছে,খ্যাতি ও ব্যস্ততা সত্ত্বেও রাশমিকার মনে শান্তি নেই। বলেছেন,চাই কর্মজীবন আর ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য রাখতে, কিন্তু পারছেন না। এই বাস্তবতাটা খুব কষ্টের।