
চন্দ্রিমা ভট্টাচার্য-র বাজেট পেশের পর কেন্দ্রের বাজেটের প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এই বাজেট কেন্দ্রের মত ভোট দেখে বাজেট নয়। নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে মানুষের সার্বিক উন্নয়নের বাজেট।
তাঁর কথা কেন্দ্র বাজেটে অনেক প্রতিশ্রুতি দিলেও ভোট মিটলে সেগুলো করে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন রাজ্য বাজেটে দিশা রয়েছে। এখানে জন্ম থেকে মৃত্যু, মানুষের জন্য ১৪টি প্রকল্প চালু রয়েছে এরাজ্যে। তিনি আরও বলেছেন কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আবাস যোজনা, ১০০ দিনের কাজের মত প্রকল্পগুলোকে চালু রেখে রাজ্যের প্রান্তিক মানুষের পাশে থাকার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন জিএসটি থেকে সবটা তুলে নিয়ে যায়। অথচ রাজ্যের প্রাপ্যটা দেয় না। তা সত্ত্বেও রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘাটাল মাস্টার প্ল্যান, নসী বন্ধন সহ একাধিক প্রকল্পের জন্য নতুন করে বরাদ্দ করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন রাজ্যের অনেক প্রকল্প টুকলি করা হয়েছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে।
