গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National উপদেশ চাই না, সঙ্গ চাই: এস জয়শঙ্কর

    উপদেশ চাই না, সঙ্গ চাই: এস জয়শঙ্কর

    0
    160
    ছবি সৌজন্যে : এক্স
    পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে কোনও উপদেশদাতা নয়, সঙ্গ চাই এবার পশ্চিমী দেশগুলোর প্রতি সরাসরি বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
    রবিবার আর্কটিক সার্কলে ইন্ডিয়া ফোরামের আলোচনায় অংশ নিয়ে এই ইস্যুতে মুখ খুলেছেন তিনি। তাঁর স্পষ্ট জবাব, উপদেশদাতাকে একেবারেই চায় না যারা ঘরে একরমক ও বাইরে আর একরকম। জয়শঙ্কর বলেছেন, ভারত এমন দেশগুলির সঙ্গে কাজ করতে চায় যারা পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া দেখায় একইসঙ্গে ইউরোপকে কটাক্ষ করে বলেছেন, কিছু ইউরোপীয় দেশ এখনও তাদের মূল্যবোধ ও কাজের ধরন নিয়ে লড়াই করছে।
    ইউরোপের কিছু দেশের এই সমস্যা রয়েছে। সফল অংশীদারিত্বের জন্য একে অপরের চাহিদা ও আগ্রহকে বুঝতে হবে, সমস্যার পাশে দাঁড়াতে হবে।