গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ৫ অগাস্টের আগে ফিরে যেতে চান না : তারেক

    ৫ অগাস্টের আগে ফিরে যেতে চান না : তারেক

    0
    50
    ছবি সৌজন্যে : এক্স
    সমস্যা ছিল, সমস্যা আছে। তা সত্ত্বেও ৫ অগাস্টের আগে ফিরে যেতে চান না। এমনটাই জানিয়েছেন বিএনপির সদ্যনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমান।
    তিনি বলেছেন, বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিকপথে পরিচালিত করবে। বিএনপির চেয়ারম্যান বলেছেন, তাঁর মনে হয় এটি শুধু একার জন্য নয়, যারা দলের নেতাকর্মী, সদস্য এবং সামগ্রিকভাবে পুরা দেশের মানুষের সামনে এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ যে আসলে ৫ অগাস্টের আগে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।
    তিনি বলেছেন, হিংসা-প্রতিশোধ-প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে বিবেচনা করে-তার পরিণতি কী হতে পারে তা দেখা গিয়েছে ৫ অগাস্ট। এবং তিনি সে জন্যই সবাইকে অনুরোধ করবেন দলমত নির্বিশেষে মতপার্থক্য থাকবে; কিন্তু যদি চেষ্টা করা হয়, তাহলে সে মতপার্থক্যটাকে মতপার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো বের করে আনতে সক্ষম হবেন।