গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

    ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

    0
    140
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইস্টবেঙ্গলের শতবর্ষে তৈরি তথ্যচিত্র মশালের প্রিমিয়ারে সম্প্রতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।

    এরপরেই জঙ্গি হামলার প্রেক্ষিতে সরাসরি কিছু না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোনও দলের খেলোয়াড়রা তাঁর জাত, ধর্ম দিয়ে পরিচিতি পায় না। একত্রিত হয়ে দল হিসেবে পরিচিতি পায়। ভারতীয় দলে কোনও প্লেয়ার খেললে তাঁকে দেশের প্রতিনিধি বলা হয়। কিন্তু তাঁর কাছ থেকে কেউ জানতে চায় না সে কোন সম্প্রদায়ের। ইস্টবেঙ্গলের শতবর্ষে তথ্যচিত্র তৈরির কাজ ২০২০-তে শুরু করেছিলেন পরিচালক গৌতম ঘোষ। কিন্তু কোভিডের কারণে তা আটকে যায়। শেষপর্যন্ত সেইতথ্যচিত্র শেষ করতে ৫ বছর লাগল। নাম দেওয়া হয়েছে মশাল। ইস্টবেঙ্গল ক্লাবের জন্য যে তথ্যচিত্র গৌতম ঘোষ বানিয়েছেন তার সময়সীমা ৫৮ মিনিটের।

    কীভাবে ওপার বাংলা থেকে একে এসে দৈনন্দিন সংগ্রামের মধ্য দিয়ে শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব গড়ে উঠেছে। সেটাই তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে।