৫০ বছরেও এমন সন্ত্রাসমুক্ত ভোট দেখিনি : মোদী

0
716
ছবি সৌজন্যে :ফেসবুক

প্রথম দফার ভোটে দিকে দিকে অশান্তির মধ্যেও কৃষ্ণনগরের সভা থেকে নিবাচন কমিশনের প্রশানো করেছেন নরেন্দ্র মোদী। প্রথমসফার ভোটে সকাল থেকে নজরে মরুদা, কুমারগঞ্জ, লাভপুর।

বিজেপি প্রার্থীকে মার, এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, প্রার্থীদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যতদিন রাজনীতিতে এসেছেন, হলফ করে বলতে পারেন ৫০ বছরে প্রথম এমন নির্বাচন হচ্ছে, যেখানে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে। সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করে তিনি বলেছেন আগে তো লোককে ফাঁসিতে ঝুলিয়ে বলা হত আত্মহত্যা করেছে।

একপ্রকার গুন্ডাবাজ চলত এখানে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে কম হিংসার জন্য কমিশন এবং সরকারি কর্মচারীদের অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন ভোটদানের হার আগের রেকর্ড ভেঙে দিচ্ছে।