গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Entertainment অপমান থেকে বাঁচতেই হিন্দি : রহমান

    অপমান থেকে বাঁচতেই হিন্দি : রহমান

    0
    73
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কিংবদন্তি সংগীত পরিচালক ও অস্কারজয়ী সুরকার এ আর রহমান জানিয়েছেন, নিজের ক্যারিয়ারের এক পর্যায়ে অপমান এড়াতেই তিনি হিন্দি ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছিলেন।উল্লেখ্য তামিলনাড়ুতে বেড়ে ওঠা সংগীতজ্ঞের সুর ও কণ্ঠ মুগ্ধ করেছে বিশ্বের লাখো কোটি শ্রোতাকে।

    স্লামডগ মিলিয়নেয়ার, রোজা, রঙ্গিলা, তাল, তাঁর সুরারোপিত বহু সিনেমা আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান বলেছেন, প্রতিটি ভাষার প্রতিই তাঁর আলাদা ভালোবাসা ছিল। কিন্তু যখন তাঁর ছবি,দিল সে এবং রোজা সাফল্য পায়, তখন অনেকেই তামিল গানের হিন্দি অনুবাদ নিয়ে ব্যঙ্গ করা শুরু করে। তাঁর কাছে সেটি ছিল অত্যন্ত অপমানজনক।তিনি আরও যোগ করেছেন, অনেকেই তখন মন্তব্য করতেন,হিন্দি গানের কথা তামিলের তুলনায় দুর্বল। এমন কথাই আমাকে কষ্ট দিয়েছে।তখনই বুঝেছিলেন, হিন্দি সিনেমায় টিকে থাকতে হলে ভাষাটা জানতে হবে। সেই সময় তিনটি ভাষায় নির্মিত ছবিগুলো ব্যবসাসফল হচ্ছিল।বাণিজ্যিক দিক বিবেচনায় সবাই অর্থের দিকে নজর দিচ্ছিল, কিন্তু রহমান তখন নিজের শিল্পমান বজায় রাখতে সিদ্ধান্ত নেন ডাবিংয়ের পরিবর্তে সরাসরি হিন্দি ছবির জন্য কাজ করবেন।

    অপমান থেকে বাঁচতেই হিন্দি শেখা শুরু করেন ,বলেছেন রহমান। সুরকার আরও জানিয়েছেন, ১৯৯৪ থেকে ১৯৯৭ সালের মধ্যে তিনি পবিত্র কোরআন অধ্যয়নকালে কিছুটা আরবি শেখেন।এরপর ধীরে ধীরে হিন্দি ও উর্দু শেখায় মনোযোগ দেন।