গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Kolkata বিধাননগরে বিজেপির পুলিশ ‘শুদ্ধিকরণ’

    বিধাননগরে বিজেপির পুলিশ ‘শুদ্ধিকরণ’

    0
    75
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ইডির তদন্তে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের বিরুদ্ধেই কার্যত বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। গঙ্গাজল নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা।

    তাঁদের দাবি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিয়ে ইডির তল্লাশিতে বাধা দিয়েছে তাতে পুলিশের শুদ্ধিকরণ প্রয়োজন। এজন্যই তারা গঙ্গাজল, গোবর নিয়ে এসেছেন। তাঁদের প্রশ্ন ইডির তল্লাশির দিনে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, সিপি মনোজ ভর্মা, ডিজি রাজীব কুমারের ভূমিকা কি ছিল।

    রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তারা কেন সেখানে গিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিক্ষোভকারীরা।