গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports লড়াই করেই ফিরতে হবে গ্রিলিশকে

    লড়াই করেই ফিরতে হবে গ্রিলিশকে

    0
    146
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    দেড় বছর আগে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন ছিলেন জ্যাক গ্রিলিশ।  পড়তি ফর্মের কারণে এখন তিনিই সুযোগ পাচ্ছেন না প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের শুরুর একাদশে।

     

    পুরোনো জায়গা ফিরে পেতে চাইলে, ইংলিশ উইঙ্গারকে লড়াই করতে বললেন কোচ পেপ গুয়ার্দিওলা।২০২২-২৩ সিজনে সিটির চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ে বড় ভূমিকা ছিল গ্রিলিশের। সব প্রতিযোগিতা মিলিয়ে সেবার দলটির হয়ে ৫০টি ম্যাচ খেলেছিলেন ২৯ বছর বয়সী ফুটবলার; পাঁচটি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন ১১টিতে।চলতি সিজনে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না গ্রিলিশ। শেষ ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচে কেবল ৬ মিনিট খেলার সুযোগ পান তিনি। গ্রিলিশের জায়গায় একের পর এক ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিচ্ছেন ব্রাজিলের সাভিনিয়ো।এমন অবস্থায় শুরুর একাদশে ফিরতে কী করতে হবে গ্রিলিশকে, এ প্রসঙ্গে সম্প্রতি নিজের ভাবনা জানিয়েছেন গুয়ার্দিওলা।বলেছেন,জ্যাকের চেয়ে সব দিক থেকে ভালো অবস্থায় আছে সাভিনিয়ো। আর এই কারণে সাভিনিয়োকে খেলিয়েছেন। এর জন্য নিজের কাছে সৎ থাকার চেষ্টা করছেন। তাদের লড়াই করতে হবে প্রথম একাদশে সুযোগ পেতে।উল্লেখ্য সাম্প্রতিক সময়ে চোটও ভোগাচ্ছে গ্রিলিশকে। ২০২৪-২৫ সিজনে দলের বাইরে ছিলেন তিনি বেশ কিছু ম্যাচে। লিগে এখন পর্যন্ত কেবল ৬ ম্যাচে সিটির শুরুর একাদশে সুযোগ পেয়েছেন তিনি।স্বরূপে ফিরতে পারলেই কেবল সুযোগ আসবে গ্রিলিশের, জানিয়ে রেখেছেন সিটি কোচ গুয়ার্দিওলা।