
উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের গুন্ডা বলে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রামে রামমন্দিরের ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে সেদিন প্রত্যেকটা মামলা খুলে খুলে উত্তরপ্রদেশের মত জেহাদিতে উল্টো ঝুলিয়ে সোজা করা হবে।
পাল্টা রাজ্যের বিরোধী দলনেতাকে নন্দীগ্রামের গুন্ডা বলে পাল্টা মারের হুঁশিয়ারি দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
