
ওড়িশার জাজপুরের জনসভা থেকে ফের জোর গলায় এমনই দাবি করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, জগন্নাথের ভূমিতে দাঁড়িয়ে কথা দিচ্ছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারত নিয়ে ছাড়বে। পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গ এড়িয়ে যায় কংগ্রেস। তার কারণ পাকিস্তানকে ভয় পায় কংগ্রেস। কংগ্রেসের পাশাপাশি বিজু জনতা দল ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে কটাক্ষ করে তিনি বলেছেন, ৪ জুনে ওড়িষায় ডবল ইঞ্জিন সরকার গঠন হবে। নবীন পট্টনায়ক আর ক্ষমতায় থাকবেন না। মঙ্গলবার নরেন্দ্র মোদী যখন ঝাড়খণ্ডে জনসভা করে পশ্চিমবঙ্গে এসেছেন, সেই সময় বাংলার প্রতিবেশী রাজ্যে ওড়িশায় প্রচার করেছেন অমিত শাহ।
