
বিজেপি ক্ষমতায় এলে বুলডোজারের মাথায় তুলে বাংলাদেশি, রোহিঙ্গাদের ওপারে ফেলবে। কলকাতায় বাংলাদেশি মডেল গ্রেফতার হতেই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন অবিলম্বে এরাতে এসআইআর করতে হবে। আগে ভোটার তালিকা থেকে এদের বাদ দিতে হবে। এরপর বিজেপি এলে বালি কাজটা করবে। বুলডোজারের মাথায় তুলে ওপারে ফেরত পাঠাবে। তিনি আরও বলেছেন কদিন আগে আনসারুল বাংলা জঙ্গি সংগঠনের সদস্য সাদ শেখ ধরা পড়েছে। ৩ বার তৃণমূলকে ভোট দিয়েছে।বাংলাদেশের মেয়েকে ফেসবুকে পটিয়ে বিয়ে করে ভিসা নিয়ে এদেশে এসেছে আর ফিরে যায়নি।
বাবার ন চেঞ্জ করে আধার, এপিক সব বানিয়েছে। তাঁর দাবি পশ্চিমবঙ্গ আর বাঙালিদের হাতে নেই।
