
আমরা তোমাদের ফিরিয়ে আনছি, নমাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকা দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে নিয়ে প্রথম মুখে খুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেইসঙ্গে সুনীতার একমাথা ঝাঁকড়া চুল নিয়েও মজা করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, বাইডেন ওদের ফেলে রেখে দিয়েছেন।
তিনি আরও দাবি করেন, ইলন মাস্কের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং স্পেসএক্স ইতিমধ্যেই দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে। ২০২৪ সালের জুন মাসে বোরিংয়ের স্টারলাইনার ক্যাপসলে চড়ে মাত্র আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা এবং উইলমোর। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের ফেরত আনা সম্ভব হয়নি।
