
এসআইআর ঘোষণার পর এবার বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার ক্ষমতা কি, ২০২৩-এ ট্রেলার দেখেছিলেন, এবার সিনেমা দেখবে।
সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন এসআইআর হলেও ২০২৬-র ভোটে আগের থেকে একটি আসন হলেও বাড়বে, কিন্তু বিজেপি ৫০- এ নেমে যাবে। তিনি আরও বলেছেন ক্ষমতা থাকলে বিজেপি সাংবাদিক বৈঠক করে বলুক এসআইআর হওয়ার পরেও ২০২৬-এ বিজেপি হারে আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, তাহলে এক সপ্তাহের মধ্যে রাজ্যের ২ লাখ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবে। তিনি আরও বলেছেন যারা বলছে বাংলায় এসআইআর হলে নাকি তৃণমূলের ভোট ব্যাঙ্ক ধসে যাবে, তাদের চ্যালেঞ্জ এসআইআরে বাংলা থেকে একটাও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে কমিশনের অফিসে লাখো মানুষের বিক্ষোভ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন ২০০২-এ এসআইআর করতে ২ বছর সময় লেগেছিল। আর এখন ২ মাসে হবে কি করে। নির্বাচন কমিশনের কাছে কোনও জাদু কাঠি আছে নাকি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, কেন্দ্রীয় সরকারের প্রথম দায় তো লোকসভা ভেঙে দিয়েছে ভোটে যাওয়া।
কারণ ২০২৪-এ এই ভোটার লিস্টেই লোকসভা নির্বাচন হয়েছে। বাংলা সহ দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছেন।






