
হকার উচ্ছেদ রুখতে প্রয়োজনে বুলডোজারের সামনে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাথ দখলমুক্ত করতে যে নির্দেশ দিয়েছে তা অমানবিক বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। তিনি জানিয়েছেন বেআইনিভাবে সরকারি জমি অধিগ্রহণের পক্ষে তিনি নন।
কিন্তু রাজ্যের সর্বত্র নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ করতে হবে। এর জন্য রাজ্য সরকারকে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন পরএলাকা পরিচ্ছন্নতার পক্ষে বিজেপি। প্রশ্ন তুলোছেন দার্জিলিং থেকে দিঘা, কিংবা কলকাতা থেকে কাকদ্বীপ সর্বত্র একই কাজ হচ্ছে। জেলা থেকে যে গরিব মানুষরা কলকাতায় হকারি করতে আসেন তাদের জন্য কি বিকল্প ব্যবস্থা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন একদিন পরেও যদি পরিস্থিতি না পাল্টায় তবে শুক্রবার হকারদের পাশে দাঁড়াবে বিজেপি। প্রয়োজনে তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াবেন।
