জেলায় জেলায় বেরোব : মমতা

0
18
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
তৃণমূল কংগ্রেসের সগঠনকে নতুন করে সাজাতে জেলায় জেলায় বেরোবেন। ক্যাথিড্রাল রোডের ২১-র সমাবেশ থেকে এমনই ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এর পর তিনি জেলায় জেলায় বেরোবেন, আটকানোর ক্ষমতা কত আছে দেখতে চান।
মঙ্গলবার সকালেও তাঁর বাড়ি থেকে বেরোনো বিজেপি আটকাতে চেয়েছিল বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই বাধা উপেক্ষা করেই তিনি কর্মসূচিতে যোগ দেন বলে দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই শাসকদল তাঁর চলাফেরায় বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে তাতে তিনি দমে যাবেন না বলেই স্পষ্ট জানিয়ে দেন। রাজ্যের বিভিন্ন জেলায় মানুষের কাছে পৌঁছে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলার কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।