গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Lifestyle পেটের অসুখের নেপথ্যে আইবিডি

    পেটের অসুখের নেপথ্যে আইবিডি

    0
    38
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    পেটের সমস্যা আগেও ছিল, এখনও আছে। তবে ইদানীং অপেক্ষাকৃত কমবয়সিরাও ভুগছেন এই রোগে। চিকিৎসকেরা বলছেন, পেটের সমস্যার নেপথ্যে থাকতে পারে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজ়িজ় বা,আইবিডি। এটি অন্ত্রের প্রদাহজনিত একটি দীর্ঘস্থায়ী সমস্যা। এই ধরনের সমস্যায় আন্ত্রিক একটি সাধারণ উপসর্গ।

    এ ছাড়া, বদহজম, খিদে কমে যাওয়া, পেটে অস্বস্তি, আচমকা পেট মুচড়ে ওঠা, এই ধরনের নানা লক্ষণ এতে হতে থাকে। তবে,আইবিডি শুধুই যে পেটের সমস্যা তা নয়, বরং তা থেকে অস্থিসন্ধিতে ব্যথা, ত্বকে র‌্যাশের মতো সমস্যাও হতে পারে। প্রদাহ কমাতে ওষুধ এবং সঠিক চিকিৎসা জরুরি।পাশাপাশি প্রয়োজন, দৈনন্দিন জীবনযাপনেও বদল আনা। এখন প্রশ্ন হলো কোন বদলে,আইবিডি বশে রাখা সম্ভব? উত্তর হলো আইবিডি বশে রাখার জন্য নির্দিষ্ট খাবারের তালিকা তৈরি করা যায় না। তবে দেখা গিয়েছে, যাঁরা এই সমস্যায় ভুগছেন তাঁদের ক্ষেত্রে ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবার,তেল, ঝাল, মশলা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে পেটফাঁপা, পেটখারাপের মতো সমস্যা হলে কম মশলাদার ঘরোয়া খাবার খাওয়া ভাল। আবার,বদহজম হলে, শুধু স্বাস্থ্যকর নয়, সহজপাচ্য খাবার খাওয়া জরুরি।দানাশস্য, ওট্‌সের মতো খাবার স্বাস্থ্যকর হলেও সহজপাচ্য নয়। সহজে হজম হয়,এমন খাবারই বেছে নিতে হবে। তবে সেই খাবার যেন প্রাথমিক ভাবে প্রোটিন, ফাইবার, ভিটামিন, খনিজের চাহিদা পূরণে সক্ষম হয়।পাশাপাশি মানসিক চাপ আইবিডি-র মতো প্রদাহজনিত অসুখের সমস্যা বহু গুণ বাড়িয়ে দিতে পারে।সেই মানসিক চাপ যদি ক্রমাগত চলতে থাকে, সমস্যামুক্তি কঠিন হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় পরিস্থিতির কারণে মানসিক চাপ বাড়ে। সে ক্ষেত্রে ধ্যান, প্রাণায়াম, শরীরচর্চার মাধ্যমে বা প্রয়োজনে চিকিৎসার সাহায্যে সেই চাপ বশে রাখা জরুরি। ওদিকে পেটের সমস্যা, পেটখারাপ হলেই নিজের মতো করে ওষুধ কিনে খেয়ে নেওয়ার প্রবণতা অনেকেরই থাকে।

    অনেকেরই মনে হয়, সামান্য কারণে চিকিৎসকের কাছে যাওয়া অর্থহীন। কিন্তু ভুল ওষুধ সমস্যার মূলে পৌঁছতে না পারায় পরিস্থিতিকে ঘোরালো করে তোলে। এই অবস্থায় নিয়মিত শরীরচর্চা, বিশেষত বিশেষ কিছু যোগাসন পেটের জন্য ভাল। অন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে। হাঁটাহাঁটি, ব্যায়ামে হজম ক্ষমতা বৃদ্ধি পায়, শরীর ভাল থাকে।