
ঝাঁটা হাতে আবর্জনা পরিষ্কারে বারাসত থানার আইসি সৌম্য দে। রবিবার থানার ভিতরে জঞ্জাল পরিস্কার করতে নিজেই হাত লাগান।
থানা চত্বরে প্রচুর বাজেয়াপ্ত করা গাড়ি, বাইকের স্তূপ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই কাজে হাত লাগান আইসি নিজেই। থানার চত্বরে গজিয়ে ওঠে গজিয়ে ওঠে আগাছাও পরিস্কার করেছেন।
আইসি সৌম্য দে বলেছেন তিনি নিজে এই থানার দায়িত্বে রয়েছেন, তাই থানা চত্বর পরিস্কার পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগ নিয়েছেন।







