
চণ্ডীতলা গুলিকাণ্ডে সাসপেন্ড আইসি জয়ন্ত পাল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে হাওড়ায় গিয়েছিলেন হুগলির চণ্ডীতলার তদকালীন আইসি। থানার আইসিদের ক্ষেত্রে নিয়ম নিজের থানা এলাকার বাইরে যেতে হলে তাঁর ঊর্ধ্বতন ডিএসপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা এসপিকে জানিয়ে যেতে হয়। কিন্তু জয়ন্ত পাল তা করেননি।
১৯ তারিখ বান্ধবীর সঙ্গে করতে গিয়েছিলেন জয়ন্ত পাল। এরপর রাতে বচসায় নিজের হাতে নিজেই গুলি চালিয়েছিলেন আইসি। ২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ডিসচার্জ হন। এই ঘটনায় হাওড়া সিটি পুলিশের তরফে তদন্ত হয়। এরপরেই জয়ন্ত পালকে আইসি-র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশের অ্যাডিশনাল এসপির নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হয়।
তাদের রিপোর্টের ভিত্তিতে শেষপর্যন্ত জয়ন্ত পালকে সাসপেন্ড করেছে রাজ্য পুলিশ। এডিজি-র তরফে নির্দেশিকায় বলা হয়েছে জয়ন্তর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে।









