
বারুইপুরের পশ্চিমের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে বারুইপুর থানার আইসি, সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। ৫ মে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধরের অভিযোগ ওঠে বারুইপুর থানার আইসি সমর দে, সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাসের বিরুদ্ধে।
জানা গিয়েছে ভোট গণনার পরের দিন ৫ মে তৃণমূলের তরফে অভিযোগ করা হয় বিজেপির তরফে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বারুইপুর থানার আইসি ও অন্যান্য আধিকারিকরা। সেখানে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে কে দেখেই মারধর শুরু করেন। যদিও বিজেপি প্রার্থী ভাঙচুর বা অশান্তির ঘটনায় যুক্ত ছিলেন না। কিন্তু তাঁকে রাস্তায় দেখতে পেয়ে মারধর শুরু করেন পুলিশ আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও দেওয়া হয়। এরপরেই বিজেপি প্রার্থী লিখিত অভিযোগ জানান। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে রাজ্য পুলিশ।
এরপরেই সাসপেন্ড করা হয় বারুইপুর থানার আইসি সমর দে এবং এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাসকে।






