
ক্রিকেটে শুধু চার-ছক্কাই নয়, অসাধারণ ক্যাচও রোমাঞ্চে দর্শকদের সিট থেকে উঠতে বাধ্য করে। বিশেষ করে বাউন্ডারিতে নেওয়া এক ধরনের ক্যাচ এখন খুব নিয়মিত হয়ে গেছে। যেখানে ফিল্ডাররা শূন্যে লাফিয়ে উঠে, বল ছুড়ে বাউন্ডারির বাইরে গিয়ে, আবার ভেতরে ফিরে এসে ক্যাচ সম্পূর্ণ করেন।আইসিসি এবার এই ধরনের ক্যাচের উপর রাশ টানতে চলেছে।
কারণ আইসিসি বাউন্ডারির কাছে ধরা ক্যাচের নিয়মে বড় পরিবর্তন এনেছে।আইসিসি ক্যাচ ধরার নতুন নিয়ম তাদের নতুন প্লেয়িং কন্ডিশনে অন্তর্ভুক্ত করেছে এবং এই পরিবর্তন এই মাস থেকেই কার্যকর হবে। যদিও মের্লবোন ক্রিকেট ক্লাব এটিকে তাদের আনুষ্ঠানিক নিয়মে অন্তর্ভুক্ত করবে ২০২৬ সালের অক্টোবরে।নতুন নিয়ম অনুসারে, এখন কোনো ফিল্ডার যদি বাউন্ডারির বাইরে থেকে শূন্যে থাকা অবস্থায় বলকে দু’বার বা তার বেশিবার স্পর্শ করেন, তবে সেই ক্যাচ বৈধ বলে গণ্য করা হবে না, বরং এটিকে ছক্কা ঘোষণা করা হবে। অর্থাৎ, এখন ফিল্ডার বাউন্ডারির বাইরে শূন্যে লাফিয়ে বলকে বারবার স্পর্শ করতে পারবেন না।এর সবচেয়ে আলোচিত উদাহরণ বিগ ব্যাশ লিগ ২০২৩-এ দেখা গিয়েছিল। অস্ট্রেলীয় খেলোয়াড় মাইকেল নেসার বাউন্ডারির বাইরে গিয়ে শূন্যে বলটি ধরেন, তারপর শূন্যে লাফিয়ে বাউন্ডারির ভিতরে এসে ক্যাচ সম্পূর্ণ করেন। তখন সেই ক্যাচ বৈধ বলে গণ্য করা হয়েছিল, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এমন ক্যাচ এখন অবৈধ হবে এবং ব্যাটসম্যানকে ৬ রান দেওয়া হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতীয় খেলোয়াড় সূর্যকুমার যাদবের বাউন্ডারি লাইনে নেওয়া অসাধারণ ক্যাচও সকলের মনে আছে। যদিও সূর্যকুমারের সেই ক্যাচ নিয়মের মধ্যে ছিল। তিনি বাউন্ডারি লাইনের বাইরে বলটিকে দু’বার শূন্যে স্পর্শ করেননি, কিন্তু এখন এমন ক্যাচ নিয়ে আইসিসির নিয়ম আরও বেশি কঠোর হয়েছে।







