
এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর জন্য যে আবেদন করেছিল, তা খারজি করেছে আইসিসি। মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পিসিবিকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
গত রবিবার দুবাইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে ভারত। ম্যাচের পর ভারতীয় ক্রিকেটারটা প্রতিপক্ষ পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। পিসিবির অভিযোগ ছিল যে ম্যাচের আগে টসের সময় পাইক্রফট নাকি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে নির্দেশ দিয়েছিলেন-তিনি যেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলান। বিষয়টিকে তারা স্পিরিট অব ক্রিকেট এবং এমসিসি আইন এর লঙ্ঘন হিসাবে অভিহিত করে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল।
সূত্রের খবর, আইসিসি মনে করছে গোটা ঘটনায় অ্যান্ডি পাইক্রফটের বড় কোনও ভূমিকা নেই। যাতে জনসমক্ষে অপ্রস্তুত না হতে হয় পাক ক্যাপ্টেনকে, সেজন্যই আগে থেকে সলমানকে হাত না মেলানোর কথা জানিয়েছিলেন তিনি।







