ভারতীয় ক্রিকেট কোচ গম্ভীরকে খুনের হুমকি আইসিস-র!

0
145
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরই খুনের হুমকি পেয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচকে ইমেলে হুমকিবার্তা পাঠিয়েছে আইসিস কাশ্মীর।
দুটি হুমকিবার্তা পেয়েছেন গম্ভীর। থানায় অভিযোগও দায়ের করেছেন ভারতীয় দলের কোচ। দুটি ইমেলেই দেখা ছিল, তাঁকে মেরে ফেলা হবে। হুমকি পেয়ে রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার কথা জানিয়েছেন দিল্লির ডিসিপিকেও।
দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি। গম্ভীরের অভিযোগ পেয়েই দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ওই ইমেল এসেছে, কারা তা পাঠিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। গম্ভীর ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানা গিয়েছে।