পাকিস্তানকে শাস্তি দিতে বৈঠকে আইসিসি!

0
111
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

পাকিস্তানকে শাস্তির ইঙ্গিত আগেই দিয়েছিল আইসিসি। সূত্রের খবর, এবার পাকিস্তান ইস্যুতে তড়িঘড়ি বোর্ড বৈঠক ডাকতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সূত্রের খবর, বিশ্বকাপ শুরুর আগেই বৈঠক হবে।

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার দরুণ পাকিস্তানকে কী কী শাস্তি দেওয়া হবে, সেটাও ওই বৈঠকেই নির্ধারিত হবে। অন্যদিকে, পাক অধিনায়ক সলমন আলি আঘা সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা সরকারি নির্দেশ মেনেই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবেন।এর আগে, পাকিস্তান সরকার জানিয়ে দেয়, টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। যদিও পিসিবির তরফ থেকে এই নিয়ে এখনও সরকারিভাবে আইসিসিকে কিছু জানানো হয়নি। কিন্তু পাক অধিনায়ক স্পষ্ট জানিয়েছেন, বিশ্বকাপ খেলা প্রসঙ্গে তাঁদের হাতে কিছুই নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সলমন বলেছেন, তাঁরা অবশ্যই বিশ্বকাপে খেলতে যাবেন।

কিন্তু সেটা তাঁদের সিদ্ধান্ত নয়। তাঁদের হাতে কিছুই নেই। তাঁদের সরকার বা চেয়ারম্যান যে নির্দেশ দেবেন তাঁদের সেটাই মানতে হবে। তাঁরা যা বলবেন তাঁরা সেটাই করবেন।