বরফ শীতল রূপচর্চা

0
237
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এখন চলছে শীতের আমেজ। এমন সময় রূপচর্চাতেও নিয়ে আসতে পারেন এই শীতলতা। বরফের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবেন ত্বকের লাবণ্য। আসলে ত্বকের বড় হয়ে যাওয়া লোমকূপ সংকুচিত করতে, মেকআপ ঠিক রাখতে এবং অতিরিক্ত ঘামের সমস্যার সমাধান হতে পারে বরফ।

বিভিন্ন ফলের রস অথবা অন্য কোনো উপাদান দিয়ে বরফের কিউব বানিয়ে সেটা রূপচর্চায় ব্যবহার করা যায়। বিষয়টি সহজ, সময়ও বাঁচায়। বলা হচ্ছে কিশোরী বয়স থেকে যে কোনো ত্বকের অধিকারী বরফ কিউবের মাধ্যমে রূপচর্চা করতে পারবেন। যাঁরা মাথা ব্যথায় ভোগেন সাইনাস কিংবা মাইগ্রেনের কারণে, তাঁদের বেলায় শুধু নিষেধাজ্ঞা। বাইরে রোদ থেকে এসে ব্যবহার করা যাবে। আইস কিউব ব্যবহারে মেকআপ অনেকক্ষণ স্থায়ী হয়।যেমন ব্রণের ফোলাভাব কমাতে সাহায্য করে বরফ। পরিষ্কার কাপড়ে কয়েক টুকরা বরফ নিয়ে ব্রণের ওপর হালকা করে চেপে ধরতে হবে। এতে ব্রণ সংকুচিত হবে।বরফ ঘষলে ত্বকে দীপ্তি ফিরে আসে।পরিষ্কারের পর এক টুকরা বরফ ঘষে নিলে ত্বকে স্নিগ্ধতা ফিরে আসবে।বরফ ঘষার ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় তাই ত্বক সুস্থ থাকে। পাশাপাশি বলিরেখা দূর করে ত্বকের তারুণ্য ধরে রাখতেও বরফ বেশ উপকারী।এদিকে ভ্রু প্লাক করার সময় বেশ ব্যথা অনুভূত হতে পারে। তাই শুরুতে এক টুকরা বরফ ঘষে নিন। এতে ভ্রুর অংশ খানিকটা অবশ হয়ে আসবে। ফলে ব্যথা কম হবে।ওদিকে,অপর্যাপ্ত ঘুমের কারণে চোখের নিচে ফুলে যেতে পারে। চোখের ফোলাভাব কমাতে বরফ চেপে ধরতে পারেন। যা চোখে আরাম দেওয়ার পাশাপাশি ত্বক করবে টানটান। অন্যদিকে,সানস্ক্রিন ব্যবহার করার পরও ত্বক পুড়ে যেতে পারে।

রোদ থেকে ঘরে ফিরে ত্বকে খানিকটা বরফ ঘষে নিলে জ্বালাভাব কমে আসবে এবং পোড়াভাবও দূর হবে।আবার,মেকআপের শুরুতে মুখে বরফ ঘষে নিলে তা লোমকূপ সংকুচিত করবে এবং ত্বক শীতল হবে। ফলে ত্বকে মেকআপ সহজেই বসে ও দীর্ঘক্ষণ স্থায়ী হয়।