শর্ট-সার্কিটে মৃত আইসক্রিম মালিক, বাঁকুড়ায় দোকানদার

0
528

শর্ট-সার্কিট থেকে আইসক্রিম কারখানার মালিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার কোনা তেঁতুলতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৩৫-র জিতেশ দাসের।

জানা গিয়েছে, রবিবার রাত দশটা নাগাদ নিজের কারখানা বন্ধ করার সময় আইসক্রিম ঠান্ডা করার ডিপ ফ্রিজের শর্ট সার্কিট হয়ে মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর  পরিবারে। এদিকে, বন্ধ দোকান থেকে দোকানদানের পচাগলা দেহ উদ্ধারের চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকায়। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া মৃতের নাম সমরজিত বর্মন, বাড়ি বাঁকুড়া স্কুলডাঙ্গা এলাকায়। জানা গেছে, ওই দোকানটি সাইকেলের যন্ত্রাংশ বিক্রির দোকান।

বেশ কয়েকদিন ধরেই বন্ধ ছিল, দোকান দোকানদারকেও দেখা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ছবি  সৌজন্যে : নিজস্ব