গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International রেকর্ড তাপমাত্রায় কমেছে বরফ

    রেকর্ড তাপমাত্রায় কমেছে বরফ

    0
    93
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রেকর্ড গ্রিনহাউস গ্যাসের কারণে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল ২০২৪। এতে হিমবাহ ও সাগরে বরফের ব্যাপক ক্ষয় হয়েছে। ফলে উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। রাষ্ট্রসংঘের আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।উষ্ণায়নের কারণে হিমবাহ ও সাগরে বরফের রেকর্ড পরিমাণে ক্ষয় হয়েছে।ফলে উল্লেখযোগ্য হারে বেড়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন জলবায়ু পরিবর্তনের প্রধান করাণ। 

    বিশ্বজুড়ে তাপমাত্রা রোধ করার প্রতিশ্রুতি সত্ত্বেও বিশ্বের অধিকাংশ উন্নত ও ধনী দেশ এখন পর্যন্ত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ব্যর্থ হয়েছে। ফলে কয়েক দশক ধরেই বিশ্বের তাপমাত্রা ক্রমেই বাড়ছে।বিশ্ব আবহাওয়া সংস্থা ,ডব্লিউএমও তাদের বার্ষিক জলবায়ু প্রতিবেদনে জানিয়েছে,গত বছর বার্ষিক গড় তাপমাত্রা ছিল ১.৫৫ ডিগ্রি সেলসিয়াস,যা প্রাক-শিল্প যুগের তুলনায় বেশি।এমন পরিস্থিতিতে হিমবাহ ও সমুদ্রের বরফ দ্রুত গতিতে গলে যাচ্ছে। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নতুন উচ্চতায় পৌঁছে গেছে।

    আবহাওয়া সংস্থাটির তথ্য অনুযায়ী,২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে গড়ে ৪.৭ মিলিমিটার বৃদ্ধি পেয়েছে, যেখানে ১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত এই হার ছিল ২.১ মিলিমিটার।এর আগে,২০১৫ সালের প্যারিস চুক্তিতে দেশগুলো গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সম্মত হয়েছিল।জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড রাখা শুরু করার পর থেকে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণতম জুন মাস ছিল ২০২৪ সালে।