আইসিএসই-আইএসসিতে টপারের ছড়াছড়ি বাংলায়

0
47
ছবি সৌজন্যে : নিজস্ব

আইসিএসই-আইএসসিতে কৃতীদের মধ্যে রয়েছে বাংলার ১৯ জন। এরমধ্যে আইসিএসইতে রাজ্যে শীর্ষস্থানে রয়েছে একসঙ্গে ১২ জন পরীক্ষার্থী।

অন্যদিকে আইএসসি রয়েছেন ৭ জন। আইএসসিতে ১০০ শতাংশ পেয়েছেন এই ৭ পরীক্ষার্থীতে। এদের মধ্যে লা মার্টিনিয়া বয়েজ স্কুলের হার্দিক আগরওয়াল, সেন্ট জেমসের অগ্নিভ চক্রবর্তী, শিলিগুড়ির রাশি চৌবে, পানিহাটি জেন্টজেভিয়ার্সের অনুষ্কা ঘোষ, জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সুগত পাল, হেরিটেজ হাইস্কুল কলকাতার ইলিনা রাজকুমার উদানি, ডিপিএসের অনন রামি এই সাতজনই ৪০০ নম্বরের পরীক্ষায় ৪০০ পেয়েছেন। অন্যদিকে আইসিএসই ৫০০ নম্বরের পরীক্ষায় ৪৯৯ নম্বর অর্থাৎ ৯৯.৮ শতাংশ নম্বর পেয়েছেন ১২ জন। এবার আইসিএসই তে পাশের হার ৯৯.১৮ শতাংশ। অন্যদিকে আইএসসিতে পাশের হার ৯৯.১৩ শতাংশ।

দুটি ক্ষেত্রেই পাশের হারে এগিয়ে মেয়েরা। চলতি বছর ২ লাখেরও বেশি পরীক্ষার্থী আইসিএসইতে বসেছিলেন এবং প্রায় দেড় লাখ পরীক্ষার্থী আইএসসিতে বসেছিলেন।