শাকিব খানে মুগ্ধ ইধিকা পাল

0
315
ছবি  সৌজন্যে : ইউটিউব 

বাংলাদেশের নায়ক শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। এ সিনেমার মাধ্যমে বাংলাদেশি দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এরপর টালিউডেও সাফল্য পেয়েছেন ইধিকা।

ঈদুল ফিতরে মেহেদী হাসান পরিচালিত বরবাদ সিনেমার মাধ্যমে আবারও শাকিবের বিপরীতে সুযোগ পেয়েছেন তিনি। ঈদের সপ্তম দিনেও সিনেমাটি দর্শকের পছন্দের শীর্ষে।পরপর দুটো সিনেমায় শাকিবের মতো বড় তারকার সঙ্গে সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন পশ্চিমবঙ্গের এ অভিনেত্রী। এক ভিডিও বার্তায় শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে দর্শকের ভালোবাসার কথা তুলে ধরেছেন ইধিকা।বলেছেন,তাঁর মনে হয়, শাকিবের মাঝে অনেকগুলো গুণই আছে যা মানুষকে মুগ্ধ করতে পারে। ইধিকার কাছে মনে হয়, শুধু মুগ্ধ না, মানুষকে অনুপ্রাণিত করতে পারে। যেটা শাকিবের কাছ থেকে শেখার চেষ্টা করেন।শাকিব খান এত বছর ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে, এরপরও এখনো তিনি নিজের কাজের প্রতি নিবেদিত এবং এখন অবধি পরিশ্রমী,আর তার জন্যই বোধ হয় এখনো তিনি শীর্ষেই রয়েছেন। এটাই শাকিবের থেকে ইধিকা শেখার চেষ্টা করছেন। ভিডিও বার্তায় বলেছেন ইধিকা পাল।শাকিব খানের সঙ্গে কাজ করে নিজেকে ভাগ্যবান মনে করেন বলেও উল্লেখ করেছেন ইধিকা।

তাঁর ভাষ্যে, শুধু বরবাদ-এ কাজ করছেন বলে এমনটা মনে হয়, তা না। অভিষেক হয়েছে শাকিবের বিপরীতে। এর জন্যই নিজেকে ভাগ্যবান মনে হয়।উল্লেখ্য বরবাদ ছবিতে শাকিব-ইধিকা ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত।