
ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের আগামী সিনেমা ,প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এখনো শুটিংয়ে না গেলেও আলোচনার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি সিনেমার নায়িকা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনয়ের জন্য ৩০ লাখের বেশি পারিশ্রমিক দাবি করেছেন।
যদিও এ বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শাকিব খান ছাড়া প্রিন্স সিনেমার অন্য কোনো শিল্পীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নি।শুধু মৌখিকভাবে অনেকের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু কারো সঙ্গে চুক্তি হয়নি। অথচ কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগেই কিছু সংবাদমাধ্যমে শিল্পী এবং তাদের পারিশ্রমিক নিয়ে খবর প্রকাশ করেছে, যা নজরে এসেছে। এদিকে, প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমার প্রযোজক
শিরিন সুলতানা জানিয়েছেন, সিনেমায় তিনজন নায়িকা, দুজন পরিচিত মুখ এবং একজন নতুন শিল্পী থাকবেন।সব কিছু ঠিকঠাক থাকলে আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।
