ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফোরণ,  শহিদ ২ জওয়ান

0
155
IED blast by Maoists in Chhattisgarh
IED blast by Maoists in Chhattisgarh
ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছেন ২ জওয়ান।৪ জওয়ান গুরুতর আহত।জানা গিয়েছে, বিজাপুর জঙ্গলের মান্ডিমার্কায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।
মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফেরার পথে পাইপ বোমা বিস্ফোরণে শহিদ হয়েছেন টাস্ক ফোর্সের হেড কনস্টেবল ভরত লাল সাহু এবং কনস্টেবল সতের সিং। আহত হয়েছেন পুরুষত্তম নাগ, কোমল যাদব, সিয়ারাম সোর এবং সঞ্জয় কুমার। জেলা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। অবস্থার অবনতি হলে রায়পুরে এয়ারলিফ্ট করা হতে পারে জওয়ানদের।অন্যদিকে, বিস্ফোরণস্থলে অতিরিক্ত যৌথ বাহিনী পাঠানো হয়েছে।মাওবাদীদের খোঁজে জোর কদমে তল্লাশি অভিযান চলছে।