ওড়িশায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে মৃত রেলকর্মী

0
156
ছবি সৌজন্যে : এক্স
ওড়িশার সুন্দরগড়ে ঝাড়খণ্ড সীমানা কাছে আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক রেলকর্মীর। রেললাইনের ওপর পেতে রাখা বিস্ফোরণের নিহত হয়েছেন রেলকর্মী ইতুয়া ওঁরাও।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মাওবাদীরাই ওই আইইডি পেতে রেখেছিল রেললাইনে। বিস্ফোরণস্থলের কাছে মাওবাদীদের কিছু পোস্টারও পাওয়া গিয়েছে। সূত্রে খবর, রেলের বিমলাগড় শাখার করমপদ এবং রেঞ্জদা সংযোগকারী লাইনের ওপর বিস্ফোরণটি হয়েছে। তবে সেটি ছিল লুপ লাইন। রেল লাইনের সামান্য ক্ষতি হলেও কোও প্যাসেঞ্জার ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি বলেই রেল সূত্রে খবর। উল্লেখ্য, চলতি সপ্তাহে সুন্দরগড়ে একটি কর্মসূচি ডেকেছিল মাওবাদীরা।
গত সোমবার থেকে রবিবার পর্যন্ত এই কর্মসূচি ছিল। এরই মধ্যে রবিবার সন্দরগড় জেলার রেললাইনে আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে রেলকর্মীর।